স্টাফ রিপোর্টার(S.B.C)
ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আব্দুল্লাহ আল মামুন আইনশৃঙ্খলা রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার অপরাধ দমনে তিনি গ্রহণ করেছেন কৌশলগত ও সুসংগঠিত পদক্ষেপ। এর ফলে মাদক, চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
তার নেতৃত্বে জেলার ১৪ থানার কর্মকর্তা-ইন-চার্জ (ওসি) নিয়মিতভাবে সমন্বিত অভিযান পরিচালনা করছেন। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি তিনি সাধারণ মানুষের কাছে ন্যায়বিচারের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করেছেন। যেকোনো নাগরিক সরাসরি তার সাথে যোগাযোগ করলে দ্রুততম সময়ে আইনি সহায়তা পাচ্ছেন।
এক সাক্ষাৎকারে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আখতার উল আলম স্যারের পুলিশিং কাজের দক্ষতা,সততা,আইনশৃঙ্খলা বিষয়ক প্রতিটি কাজের সহযোগিতা নিয়ে আমাকে সাহস যোগায়। তিনি জেলার অভিভাবক।
“আমরা পুলিশ জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। জনগণের সহযোগিতা নিয়ে আমার প্রতিটি থানার ওসি ও বিট অফিসারকে সঙ্গে নিয়ে সমাজের অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সেবার জন্য আপনাদের পাশে থেকে আমার দায়িত্বটুকু পূর্ণভাবে বিলিয়ে পুলিশের সেবার মান আরও উন্নত করতে চাই। আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা। আপনারা বিট অফিসারদের সহযোগিতা করুন এবং ভালো কাজে উৎসাহিত করুন।”
জনসচেতনতা বৃদ্ধি, গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর ফলে অপরাধ দমনে পুলিশি সাফল্য আরও ত্বরান্বিত হয়েছে। স্থানীয় জনগণও মনে করেন, “অতিরিক্ত পুলিশ সুপারের তৎপরতা না থাকলে জেলার বর্তমান শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা কঠিন হতো।”
বিশ্লেষকরা মনে করছেন, সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সমন্বয়ে গড়ে ওঠা এই নেতৃত্ব দীর্ঘমেয়াদে ময়মনসিংহের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় এক স্থায়ী ইতিবাচক প্রভাব ফেলবে। আল্লাহর রহমতে বর্তমানে জেলার নিরাপত্তা পরিস্থিতি সুসংহত ও স্থিতিশীল রয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com