ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক.
কিশোরগঞ্জের কটিয়াদীতে এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কটিয়াদী উপজেলা শাখা। শনিবার (০৯আগস্ট) সকাল ১০ টায় উপজেলার সরকারি কলেজ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।উপজেলা শিবিরের সভাপতি সিয়াম হোসেন সভাপতিত্বে ও সেক্রেটারী সারোয়ার হোসেন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ছাত্র শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে ছিলেন,দাওয়াহ ও পরিকল্পনা সম্পাদক,জগন্নাথ বিশ্ববিদ্যালয়,অনার্স,মাস্টার্স ফাস্ট ক্লাস,আল আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ প্রাপ্ত আরিফুল ইসলাম, ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা সভাপতি হাসান আল মামুন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কটিয়াদী- পাকুন্দিয়া আসনের জামায়াতের প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল,উপজেলা জামায়াতের সেক্রেটারী মাহমুদুল হাসান,জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহ, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল প্রমোখ ব্যক্তিবর্গ।এসময় ১৪০ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com