হাকীম মোঃরফিকুল ইসলাম
কিশোরগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে দুইদিন ধরে পড়ে রয়েছে এক সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা যুবকের মরদেহ। এখনও পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি, এমনকি কোনো স্বজনও মরদেহ শনাক্ত করতে আসেননি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, নিহত যুবক ময়মনসিংহ থেকে ভৈরবগামী ‘শ্যামল ছায়া পরিবহনের’ একটি বাসের হেলপার ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
দীর্ঘ সময় মরদেহ পড়ে থাকায় হাসপাতাল চত্বরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, যা চরম ভোগান্তিতে ফেলেছে সাধারণ রোগী ও তাদের স্বজনদের। পরিবেশ স্বাস্থ্যহানিকর হয়ে উঠলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।এমন একটি মানবিক বিষয়কে ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। সাধারণ মানুষের একজন মানুষের মরদেহ দুইদিন পড়ে থাকতে পারে কীভাবে? এটা কি আমাদের মানবিকতার পরিচয়?এমন কথাই বলছে সাধারন মানুষ৷
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com