1. admin@auchsangbad.com : admin :
ত্রিশালে স্বর্ণের নামে ভয়াবহ প্রতারণা: কবিরাজ-সিন্ডিকেটের খপ্পরে বিধবা নারী - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

ত্রিশালে স্বর্ণের নামে ভয়াবহ প্রতারণা: কবিরাজ-সিন্ডিকেটের খপ্পরে বিধবা নারী

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুন, বিশেষ প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মাগুরজোড়া গ্রামের এক বিধবা নারীকে কেন্দ্র করে চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগে থানা পর্যন্ত গড়িয়েছে এক ‘স্বর্ণের পুতুল’ নাটক। স্বামীহারা মোছাঃ হারেছা খাতুনের (৪২) স্বপ্নভঙ্গ ও সর্বস্বান্ত হয়ে পড়ার হৃদয়বিদারক এ ঘটনা এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রে। অভিযোগে উঠে এসেছে—ফয়জুল হক ও তাজমুল হক নামে দুই প্রতিবেশীসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মোট ৪৫ লাখ টাকা আত্মসাতের ভয়াবহ অভিযোগ।

হারেছা খাতুন জানান, স্বামীর মৃত্যুর পর চার সন্তানকে নিয়ে একাকী জীবনযাপন করছিলেন তিনি। এই একাকীত্ব ও সরলতার সুযোগ নেয় প্রতিবেশী ফয়জুল ও তাজমুল। ব্যবসার প্রলোভনে পড়ে হারেছা খাতুন প্রথমে স্বর্ণের ব্যবসা, পরে সুপারি ও টক্কর ব্যবসার নামে তাদের হাতে তুলে দেন একের পর এক মোটা অঙ্কের টাকা। এক পর্যায়ে প্রতারকরা দাবি করে, হারেছার ঘরের মাটির নিচে রয়েছে ‘দুই-তিন কোটি টাকার স্বর্ণের পুতুল’। এ দাবি প্রতিষ্ঠার জন্য তারা আনে এক কথিত কবিরাজ, যিনি রীতিমতো তন্ত্র-মন্ত্র চালিয়ে হারেছার ঘর থেকে এক ‘সোনালী রঙের পুতুল’ তুলে নিয়ে যান।

এই স্বর্ণকাহিনীর আড়ালে চলে বড় প্রতারণা। ‘পুতুল বিক্রি করে টাকা ফেরত দেওয়া হবে’—এই আশ্বাসে প্রতারকরা আবারও ১০ লক্ষ টাকা নেয় কবিরাজের খরচ বাবদ। এরপর আরেকটি সোনালী রঙের বার দিয়ে নেয় আরও ৬ লক্ষ টাকা। সর্বশেষ, হারেছার জমির দলিল বন্ধক রেখে ব্যাংক থেকে ৩ লক্ষ টাকা তুলে নেয় তারা। পরে স্থানীয় স্বর্ণকারের কাছে পরীক্ষা করে জানা যায়, কথিত পুতুল ও বার দুটিই সোনার নয়, বরং পিতলের!

ঘটনার বিষয়ে স্থানীয় একাধিক ব্যক্তি যেমন জরিনা খাতুন, সাজেদা খাতুন, শামীম, জহুরা খাতুন ও লাল মিয়া সাক্ষ্য দিয়েছেন। এলাকাবাসীর সামনে ঘটনা প্রকাশ পাওয়ার পর গত ২৫ এপ্রিল রাতে অভিযুক্তরা হারেছার বাড়িতে গিয়ে তাকে হুমকি দিয়ে বলে—“বেশি বাড়াবাড়ি করলে তোকে শেষ করে ফেলব!”

চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন হারেছা খাতুন। সন্তানদের নিয়ে তিনি এখন বাড়িছাড়া। তার অভিযোগ, জীবনের শেষ সম্বল বিক্রি করে এবং এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে যাদের ওপর ভরসা করেছিলেন, তারাই তাকে সর্বস্বান্ত করেছে। অথচ ঘটনার পর এতদিন পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।এটি কোনো নিছক প্রতারণা নয়—এটি একটি অসহায় নারীর স্বপ্নভঙ্গ, একটি পরিবারের সর্বনাশ। প্রতারকদের এমন ভয়ঙ্কর কৌশলের বিরুদ্ধে প্রশাসন যদি এখনই কঠোর ব্যবস্থা না নেয়, তবে সমাজে এমন আরও শত শত হারেছা খাতুন জন্ম নেবে।এখনই সময়: প্রশাসনের টনক না নড়লে বিচারহীনতার ভয়াল ছায়া আরও ঘনীভূত হবে।দুর্বৃত্তদের গ্রেফতার করে হারেছা খাতুনের ন্যায্য পাওনা ফিরিয়ে দিন—এই দাবি এখন জনগণের।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!