
মাগো মা আমার এতো ইচ্ছে করে
তোমার চয়নে এসে শুয়ে থাকতে ।
কতো যে দুঃখ দিয়েছি জেনে বুঝে
তুমি যদি ক্ষমা না করো তোমার ইচ্ছেতে।
জানি ইহকাল হয়ে যাবে যন্ত্রনা
পরকালে কি হবে এতো পারছিনা ভাবতে।
আমি বুঝে গেছি সব ভুলে এসেছি মা
আমায় তুমি আদর করে জড়িয়ে নাও বুকেতে।
হাসতে পারি না কতদিন, নিরবে কাঁদি বুকে যন্ত্রনা
চোখ বুজে থাকি ঘুম আসেনা, অসহ্য দোলনাতে।
তুমি ছাড়া কে আছে হাজারটা অভিযোগ সহ্য করবে
তারপরেও ডাকবে ,আয় খোকা কাছে আয় রাগ ভাঙাতে।
তোমার হাতের স্পর্শ ভুলে গেছি যখন
সারা শরীরে দারুন এক বেদনা লুটিয়ে পরি মাটিতে।
মাগো তুমি ছাড়া নেই এমন কবিরাজ
বেদনা সারবে তোমার আর্শিবাদ আর ছোঁয়াতে।
মাগো মা কেন আমার এতো ইচ্ছে করে
তোমার কাছে সাথে মন চায় সারাক্ষণ থাকতে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com