স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ঈশ্বরগঞ্জ থানার নাবালিকা অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মাওলানা আবরারুল হক (৩৫) কে গ্রেফতার করেছে।
র্যাব সূত্রে জানা যায়,গ্রেফতারকৃত আবরারুল হক ময়মনসিংহ জেলার বাসিন্দা। মামলার এজাহার অনুযায়ী, গত ২১ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ৯টা ৩০ মিনিটে তিনি বাদীর মাদ্রাসাপড়ুয়া নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অপহরণ করেন এবং গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা এলাকায় একটি অজ্ঞাতনামা বাসায় নিয়ে যান। সেখানে অবস্থানকালে বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন।
পরবর্তীতে ২৩ এপ্রিল সকালে ভিকটিমকে বাদীর বাড়ির পাশে রেখে পালিয়ে যান আসামী। এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নম্বর-০৪, তারিখ: ০২ মে ২০২৫; ধারা: ৭/৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০)।
মামলা রুজুর পর র্যাব-১৪, সিপিএসসি,ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ এর সহযোগী র্যাব-১১, সিপিএসসি,নরসিংদী ক্যাম্পের সহায়তায় গত ১ আগস্ট ২০২৫ খ্রিঃ রাত ১২টা ৫৫ মিনিটে নরসিংদী জেলার রায়পুরা থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আবরারুল হককে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানায়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com