
সময়টা দারুন সাজে দারুন ভাবে কেটে যাচ্ছে
নিরবে।
মনের দুঃখ মনে রেখে চলছি অভিনয়ে করুণ
সাজে।
বুঝিয়ে লাভ কি এই জগত সংসার কে আমি
আমাকে।
আমি আছি আমার মতো ,চলছি রাজ পুত্র
বেশে।
আসলেই আমি রাজ পুত্র শান্তি নেই এই মনের
আসরে।
সকাল সন্ধ্যায় বলি তারে, সবকিছু ভূলে মিলে যাই
সকলে।
সে বুঝেও বুঝে না অশান্তিতে রাখে আমায় সারাক্ষণ
ভিজিয়ে।
একটু ছাড় একটু ভালোবাসায় সুখ যে আসবে
নিরবে।
কে বাঁচবো কতোদিন ভূলে গিয়ে মিলতে পারিনা মনের তাগিদে।
কে বড় কে ছোট এমন ভাবনা খানি মন থেকে দেইনা
তারিয়ে ।
শান্তিতে বাচতে চাই, যে কটাদিন বাঁচি মিলেমিশে
একসাথে ।
এসো হাসনাহেনা কামিনির মতো গন্ধ ছড়াই নিজকে
বিলিয়ে।
আসবে সুখ আসবে শান্তি , সকলে মিলে আলোর মিছিলে যাবো হারিয়ে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com