1. admin@auchsangbad.com : admin :
পূর্ব তারাপাশায় টানা সাতদিন বিদ্যুৎহীন রাস্তাঘাট,চরম দুর্ভোগে এলাকাবাসী - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

পূর্ব তারাপাশায় টানা সাতদিন বিদ্যুৎহীন রাস্তাঘাট,চরম দুর্ভোগে এলাকাবাসী

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৫৩ বার পঠিত

হাকীম মোঃরফিকুল ইসলাম

কিশোরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব তারাপাশা এলাকাবাসী দীর্ঘ সাতদিন ধরে রোড লাইন (রাস্তার বৈদ্যুতিক আলো) না থাকায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। সন্ধ্যা নামতেই পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়, ফলে ভয় ও উৎকণ্ঠায় ভুগছে নারী, শিশু ও সাধারণ পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটের এই সুযোগে এলাকাটিতে চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। এছাড়াও মাদক ব্যবসায়ীদের চলাচল আগের তুলনায় বেড়ে গেছে আশঙ্কাজনক হারে, যা জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসীর পক্ষে মোঃ নাদিম মিয়া বলেন,”আমরা বহুবার পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অন্ধকারে মানুষ চলাচল করতে পারছে না, বিশেষ করে শিক্ষার্থী ও নারীরা ভয়াবহ ভোগান্তিতে পড়েছে।”

তিনি দ্রুত সময়ের মধ্যে এলাকার রোড লাইন চালু করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।এ বিষয়ে পৌরসভা বা বিদ্যুৎ বিভাগের কোনো কর্মকর্তার বক্তব্য এখনো পাওয়া যায়নি।চলমান এই পরিস্থিতি যদি দ্রুত সমাধান না হয়, তাহলে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!