ফখর উদ্দিন ইমরান, বিশেষ প্রতিবেদক.
কিশোরগঞ্জের কটিয়াদীতে আড়িয়ালখাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি নষ্ট ও ভরাট করার অপরাধে এক ব্যক্তি মুচলেকা দিয়েছে। তাছাড়া ওই ব্যক্তির নিকট থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।সম্প্রতি রাতের বেলায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আড়িয়ালখাঁ নদের ব্রীজের পশ্চিম তীরে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাইদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের চরমান্দালিয়া গ্রামের বাসিন্দা মৃত আবদুল বারিকের ছেলে বালু ব্যবসায়ী মাহফুজুর রহমানকে এ অর্থদণ্ড দেওয়া হয়।কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে রাতের আধারে আড়িয়ালখাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি নষ্ট ও ভরাট করে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালু ব্যবসায়ী মাহফুজুর রহমানকে পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে,তাকে ১ লক্ষ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। সে এ ধরনের অবৈধ কাজ করবে না বলে মুচলেকা দিয়েছে। এ ধরনের কাজে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com