সুমন ভট্টাচার্য
জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প।সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মো. ছাইফুল ইসলাম খান। উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জাবেদ ইকবালসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।এ আয়োজনে বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com