ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে মাদকবিরোধী বিশেষ অভিযানে নিষিদ্ধ ইনজেকশন ও ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান,এএসআই শওকত এবং সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালিত হয়।
শনিবার(২৬ জুলাই ) শহরের বাড়েরা পুলপাড় এলাকা থেকে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন ধরনের ৩১৫ পিস ইনজেকশন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মহিবউল্লাহ ওরফে হীরা মেম্বার ও রিতুন ওরফে মিতুন নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।ওসি শিবিরুল ইসলাম জানান,আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com