
সুমন ভট্টাচার্য
ময়মনসিংহে “জুলাই পূণর্জাগরণ” উপলক্ষে আয়োজন করা হয় তিন দিনব্যাপী বইমেলার। শনিবার ২৬ জুলাই এই বইমেলার উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহকারী কমিশনার বলেন,“বই মানুষের মনন গঠনের অন্যতম হাতিয়ার। এমন উদ্যোগে নতুন প্রজন্ম বইয়ের সাথে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে পারবে”। তিনি আয়োজকদের ধন্যবাদ জানান এবং নিয়মিত এমন আয়োজনের উপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় সাহিত্যপ্রেমী,শিক্ষার্থী,অভিভাবক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বইমেলায় অংশগ্রহণ করেন। মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রকাশনীর স্টল বসে,যেখানে পাঠকরা বিভিন্ন ধরনের বই সংগ্রহের সুযোগ পান। শিশুদের জন্য বিশেষ সাহিত্য কর্নারও রাখা হয়।বইমেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।