সুমন ভট্টাচার্য
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান অলি মাহমুদ হেফজুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার।সোমবার (২১জুলাই ২০২৫) সকাল ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।পরে তিনি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, আবাসন ব্যবস্থা, পঠন-পাঠনের পরিবেশ এবং সার্বিক শৃঙ্খলা ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় ইউএনও মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে ইউএনও সারমিনা সাত্তার বলেন, “শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ, পরিচ্ছন্ন ও উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন সবসময় প্রস্তুত। মাদ্রাসার ভবিষ্যৎ উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মোহতামিম মাওলানা হারিবুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, মোঃ মহিউদ্দিন ভূইয়া, আবুল কাশেম ভূইয়া,প্রফেসর মোঃ মাসুদুল হক ভূইয়া, সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, মাহমুদ হাসান ভূইয়া (কাদের),মোঃ জাকির হোসেন ভূইয়া সহ শিক্ষকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউএনও মাদ্রাসার উন্নয়নে শিক্ষক ও পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা পরামর্শ দেন। তিনি আশা প্রকাশ করেন, মাদ্রাসাটি শুধু ধর্মীয় শিক্ষায় নয়, নৈতিক ও মানবিক শিক্ষায়ও শিক্ষার্থীদের আলোকিত করবে।পরিদর্শনকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে ইউএনও বলেন, “মাদ্রাসার ইতিবাচক দিকগুলো সমাজে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com