1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জ শহরের ৭নং ওয়ার্ডে মাদকের রমরমা ব্যবসা: তরুণ সমাজ ঝুঁকিতে,নিশ্চুপ অনেকেই - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

কিশোরগঞ্জ শহরের ৭নং ওয়ার্ডে মাদকের রমরমা ব্যবসা: তরুণ সমাজ ঝুঁকিতে,নিশ্চুপ অনেকেই

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৪১ বার পঠিত

হাকীম মোঃরফিকুল ইসলাম:

কিশোরগঞ্জ শহরের ৭নং ওয়ার্ডে মাদক ব্যবসা ও সেবনের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। মনিপুর,নিউটাউন,পশ্চিম তারাপাশা,পূর্ব তারাপাশা ও সিদ্ধিসরী মোড়সহ বেশ কিছু এলাকাকে এখন মাদকের “হটস্পট”হিসেবে চিহ্নিত করছে সচেতন নাগরিক সমাজ।প্রকাশ্যে মাদক বেচাকেনা,পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান,এলাকায় গাঁজা,ফেন্সিডিল,ইয়াবা ও হেরোইনের অবাধ বিক্রি চলছে। সন্ধ্যার পরপরই নির্দিষ্ট কিছু চায়ের দোকান,ফাঁকা বাড়ি বা অলিগলিতে তরুণদের ভিড় জমে। তাদের অনেকে স্কুল-কলেজপড়ুয়া। অনেক সময় সন্ধ্যার পর স্কুল পোশাকেই দেখা যায় মাদকসেবনে জড়িত কিশোরদের।

একজন স্থানীয় প্রবীণ শিক্ষক বলেন,“চোখের সামনে ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মুখ খুললে উল্টো হুমকি পাই। প্রশাসন জানে সবকিছু, কিন্তু চুপ।”মাদক সেবনের কারণে এলাকায় অপরাধের হারও বেড়েছে সাম্প্রতিক সময়ে এলাকার কয়েকটি দোকানে চুরি,একাধিক মোবাইল ছিনতাই ও নারীদের ইভটিজিংয়ের ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে,এসব অপরাধের সাথে জড়িতদের বেশিরভাগই নিয়মিত মাদকসেবী।

নিউটাউনের এক ব্যবসায়ী বলেন, “রাতে দোকান বন্ধ করে শান্তিতে ঘুমাতে পারি না। চোর আর মাদকসেবীদের আতঙ্কে থাকতে হয়।”প্রশাসনের বক্তব্য এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার একজন উপ-পরিদর্শক (এসআই) বলেন,“আমরা তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেই। তবে মাদক নির্মূলে জনগণের সহায়তা ছাড়া পুরোপুরি সফল হওয়া সম্ভব নয়।”তিনি আরও জানান,সম্প্রতি কয়েকটি স্থানে অভিযান চালিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তবে তারা মূলত ডিলারদের “ছোট হাত”।সচেতন মহলের আহবান মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয় বলে মনে করেন কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশীদ। তিনি বলেন, “স্কুল, পরিবার ও সামাজিক সংগঠনগুলোকে একসাথে কাজ করতে হবে। শুধু ধরা-ধরির মাধ্যমে এই সামাজিক ব্যাধি নির্মূল হবে না।

একদিকে তরুণ প্রজন্ম বিপথে যাচ্ছে,অন্যদিকে এলাকাবাসী আতঙ্ক ও অসহায়তায় দিন কাটাচ্ছে। প্রশাসনের নিরবতা, রাজনৈতিক প্রভাব ও সামাজিক উদাসীনতা মাদক নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলছে। তাই সময় এসেছে কিশোরগঞ্জ শহরের ৭নং ওয়ার্ডকে “মাদকমুক্ত” করতে প্রশাসন,সমাজ ও পরিবার—সব পক্ষকে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়ার।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!