ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক তত্বাবধানে,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
গত ১৯ জুলাই ২০২৫ খ্রিঃ,রাত ৮টা ৩০ মিনিটে ফুলপুর উপজেলার ভাইটকান্দি এলাকার সখল্যা মোড় সংলগ্ন সোহেল মিয়ার চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে রবি মিয়া (৩৮) ও মোঃ শাহ আলী (৩১) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই ফুলপুর থানার ভাইটকান্দি মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এই চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।উদ্ধার হওয়া ৪০ গ্রাম হেরোইন সংক্রান্ত ঘটনায় ফুলপুর থানায় একটি মামলা রুজু করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com