1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহ নগরীর আকুয়া চৌরাঙ্গী মোড় এলাকায় সিসি ক্যামেরা উদ্বোধন - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

ময়মনসিংহ নগরীর আকুয়া চৌরাঙ্গী মোড় এলাকায় সিসি ক্যামেরা উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৩২ বার পঠিত

শিবলী সাদিক খানঃ

ময়মনসিংহে হত্যা,খুন,ধর্ষণে,ছিনতাই,চুরি,ডাকাতি,লুটপাট,জমি জবর-দখলের সময় হামলা-মামলার প্রকৃত অপরাধীকে সহজে চিহ্নিত করে আইনের আওতায় আনতে নগরীর আকুয়া চৌরাঙ্গী মোড় এলাকায় সিসি টিভি ক্যামেরা উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলাম এসব সিসি টিভি ক্যামেরার উদ্বোধন করেন।

এসময় উদ্বোধনী বক্তব্যে তিনি জানান-ছিনতাই,হত্যা,খুন,ধর্ষণে,ছিনতাই,চুরি,ডাকাতি,মাদক কারবারি, কিশোরগ্যাং,লুটপাট,জমি জবর-দখলের সময় হামলা-মামলার বিষয়ে ভুক্তভোগীরা আইনি ব্যবস্থার দারস্থ হলে প্রমাণের অভাবে প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকে।অপরদিকে সিসি টিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজ বিনা অপরাধে কাউকে আসামি করা থেকে মুক্তি দিতে পারে আর আসল অপরাধীকে সহজেই চিহ্নিত করে ধরতে সহযোগীতা করবে। প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনতে ও নিরপরাধ নির্দোষ ব্যক্তিদের মিথ্যা মামলার হয়রানি থেকে মুক্তি দিতে নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে।

এসময় তিনি সমাজের সকল পেশার প্রতিনিদের নিয়ে ময়মনসিংহ নগরীর মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ,সম্পত্তি সংক্রান্ত অপরাধ,আত্মহত্যার প্ররোচনা সাইবার অপরাধ,সড়ক দূর্ঘটনা, কিশোর অপরাধ,নারী নির্যাতন,ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে সকলের সহযোগীতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!