মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি,
ভৈরবে মাদকসহ আটক হওয়া মামা-ভাগ্নীকে এক বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন এ রায় দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,ইউএনও শবনম শারমিনের নেতৃত্বে র্যাব,পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। ওই অভিযানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভৈরব পৌরসভার কমলপুর নিউটাউন এলাকা থেকে মামা-ভাগ্নী সোহেল মিয়া ও হাসি আক্তার মীমকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৭১ পিস ইয়াবা,১৭ পুরিয়া হেরোইন এবং ৬৩ হাজার ৬০০ টাকা নগদ উদ্ধার করা হয়,যা মাদক বিক্রির অর্থ বলে প্রাথমিকভাবে জানা গেছে।আটককৃত সোহেল মিয়া নিউটাউন এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে এবং হাসি আক্তার মীম একই এলাকার সিজন মিয়ার স্ত্রী।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শবনম শারমিন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকেই মাদকসহ হাতেনাতে আটক করা হয়। প্রাপ্ত আলামত অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।অভিযানে আরও অংশ নেন ভৈরব উপজেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মাসুদুর রহমান,সাব-ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম তালুকদার,র্যাবের ডিএডি রাম কৃষ্ণ সাহা ও পুলিশের সদস্যরা।উক্ত অভিযান কে চেতনায় মানবতার বাতিঘর এর পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com