
হাকীম মোঃরফিকুল ইসলাম :
বাংলাদেশ রেলওয়ের প্রশাসনিক স্বার্থে জারিকৃত বদলি আদেশের পরও কর্মস্থল পরিবর্তন না করায় উত্তেজনা বিরাজ করছে কিশোরগঞ্জ রেলওয়ের সাধারণ শ্রমিকদের মধ্যে। সম্প্রতি প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি চট্টগ্রাম থেকে ১৬ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখে এক দপ্তরাদেশে জনাব আনিসুজ্জামানকে এসএসএই (পথ) কিশোরগঞ্জ থেকে এসএসএই (পথ) নরসিংদীতে এবং জনাব মোঃ জুলহাসকে এসএসএই (পথ) নরসিংদী থেকে কিশোরগঞ্জে বদলি করা হয়।
প্রশাসনিক স্বার্থে সমবেতন স্কেলের শূন্যপদে এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার কথা থাকলেও, অভিযোগ রয়েছে যে জনাব আনিসুজ্জামান স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক মহলের ছত্রছায়ায় আদেশ অমান্য করে কিশোরগঞ্জে নিজের অবস্থান বজায় রাখার চেষ্টা করছেন। ফলে পূর্বনির্ধারিত কর্মস্থলে যোগদান করতে পারছেন না জনাব মোঃ জুলহাস।এ ঘটনায় রেলওয়ের স্থানীয় সাধারণ কর্মচারী ও শ্রমিকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। তারা বলছেন, একটি দায়িত্বশীল রাষ্ট্রীয় সংস্থার অভ্যন্তরীণ আদেশ বারবার অবহেলিত হলে সেটি শৃঙ্খলার চরম লঙ্ঘন। এর ফলে নিয়মশৃঙ্খলা ভেঙে পড়ার পাশাপাশি কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
স্থানীয় শ্রমিকরা দ্রুত বদলি কার্যকর করার দাবি জানিয়ে বলেন, ‘‘আমরা সরকারের নিয়ম মেনে চলি, কিন্তু একটি আদেশকে পাশ কাটিয়ে কেউ যদি রাজনৈতিক প্রভাব দেখিয়ে পড়ে থাকেন, তবে সেটি পুরো প্রশাসনের জন্য অসম্মানজনক।’’এ বিষয়ে রেলওয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তদন্ত সাপেক্ষে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com