ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আখতার উল আলম এর সার্বিক তত্ত্বাবধান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন'র নির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে জেলা গোয়েন্দা শাখার এএসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্সসহ ১৫ জুলাই কোতোয়ালী থানাধীন জুবলীঘাট এলাকা থেকে ছিনতাই চলাকালে তিনজন পেশাদার ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন।
আটককৃত ছিনতাইকারীরা হলো:
মোঃ শাহিন,মহিবুল হোসেন ওরফে মিঠু,হাসিবুল আলম রবিন।ডিবি ওসি মহিদুল ইসলাম বলেন,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ শহরে পকেটমার, কাটিং ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্য অপরাধীদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com