ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও আলোচিত ‘মাদক সমাজ্ঞী’ হিসেবে পরিচিত হামে অবশেষে ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার একটি বিশেষ দল শুক্রবার রাতে শহরের একটি এলাকা থেকে হামেকে আটক করে। এ সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ওসি মোঃ শিবিরুল ইসলাম জানান, “হামে দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আজকের এই অভিযান আমাদের চলমান মাদকবিরোধী কার্যক্রমেরই অংশ।”
গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com