ময়মনসিংহ প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির কাঠামো বাতিল করে BIT-এর আদলে স্বতন্ত্রতার দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমে আসে। বুধবার সকালে ময়মনসিংহের রহমতপুর বাইপাস এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এক দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা।
শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির অবসান ঘটিয়ে পূর্বের মতো BIT মডেলে পূর্ণ স্বতন্ত্রতা নিশ্চিত করা।অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জনসাধারণ ভোগান্তিতে পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আব্দুল্লাহ আল মামুন।
তিনি শিক্ষার্থীদের সাথে শান্তিপূর্ণ আলোচনায় বসে তাদের দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন,“জনগণের দুর্ভোগ সৃষ্টি করে কোনো যৌক্তিক দাবিও গ্রহণযোগ্যতা হারাতে পারে। চলাচলের রাস্তা অবরোধ করে কিছু করা যাবে না।”তার সাথে ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলামসহ সঙ্গীয় অফিসারবৃন্দ। প্রশাসনের সহনশীল ও কৌশলী ভূমিকার ফলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ, ধৈর্যশীলতা এবং সুপরামর্শের জন্য শিক্ষার্থী ও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com