মোঃ মহিউদ্দিন সরকারঃ প্রতিনিধিঃ কেন্দুয়া (নেত্রকোনা)
নেত্রকোনার কেন্দুয়ায় ৫ দিন ধরে নিখোঁজ গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মনকান্দা গ্রামের আক্কাছ আলীর ছেলে রফিকুল ইসলাম শামীমের খোঁজ নিতে সোমবার (৭জুলাই) দুপুরে মনকান্দা গ্রামে ছুটে যান কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিমউদদীন আহমেদ খোকন,চিরাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম জরিপ,চিরাং ইউনিয়ন বিএনপি সভাপতি গোলাম মোস্তফা ভূঁইয়াসহ,ছাত্রদলনেতা ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। তারা অত্যন্ত ভারাক্রান্ত মনে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তাদেরকে শান্তনা দেন এবং দ্রুত সময়ের মধ্যে শামীমকে উদ্ধারের দাবি জানান। এসময় সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। গ্রমের মানুষ ছুটে আসেন নিখোঁজ শামীমোর বাড়িতে।উল্লেখ্য, গত ৩ জুলাই রাতে মডেল বাজার যাবে বলে মোটর সাইকেল নিয়ে বেড়িয়ে গিয়ে ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শামীম।বিষয়টি জেনে পরিবারের খোঁজ খবর নিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জয়নাল আবেদীন ভূঁইয়ার নেতৃত্বে সোমবার দুপুরে শামীমের বাড়িতে ছুটে যান এবং অনতিবিলম্বে শামীমকে উদ্ধারের দাবি জানান। এ সময় তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মী এভাবে নিখোঁজ হয়ে যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত শামীমকে খুঁজে বের করার দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, নিখোঁজ শামীমকে আমরা দ্রুত সুস্থ্য অবস্থায় ফিরে পেতে চাই। আশা করি আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর লোকেরা দ্রুত সময়ে তাকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করে আমাদের মাঝে ফিরিয়ে দিতে সচেষ্ট হবেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com