ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ শহরের রমেশ সেন রোডের আলোচিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘ফেনসিডিল রানী’ লাভলীর বিরুদ্ধে শিশু নির্যাতন, মানব পাচার এবং প্রাণনাশের হুমকির ভয়াবহ অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার এক নারীর অভিযোগে এসব তথ্য উঠে এসেছে, যিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী আমেনা আখি জানান,“আমি প্রতি শুক্রবার কিশোরগঞ্জ পাগলা মসজিদে নামাজ পড়তাম। কিন্তু লাভলীর ভয়ে এখন আর যেতে পারি না। সে হিন্দু নারী—তবু আমাকে নিয়ে চরম নির্যাতন চালিয়েছে। তার ভাড়াটে লোকজন আমাকে বেধড়ক মারধর করে বলে, ‘তোর দেহ দিয়ে খা, বিশ লাখ টাকা খরচ হলেও তোকে মেরে ফেলবো।’”
তিনি আরও অভিযোগ করেন, লাভলী শুধু মাদক পাচারেই জড়িত নয়, বরং শিশুদের ব্যবহার করে ভয়ঙ্কর মানব পাচার চক্র পরিচালনা করছে। লাভলীর বিরুদ্ধে আগেও মামলা হয়েছে, কিন্তু সে কৌশলে আত্মগোপনে গিয়ে পরে এলাকায় ফিরে নির্যাতন বাড়িয়ে দেয়।
ভুক্তভোগীর ভাষ্যমতে, স্থানীয় ১নং ফাঁড়ির কিছু পুলিশ সদস্য লাভলীর পক্ষে কাজ করছে। তিনি বলেন,“আমি বারবার থানায় গিয়েও প্রতিকার পাইনি। বরং লাভলীর লোকজন আমাকে বলেছে, পুলিশ আমাদের পক্ষে, যা পারিস করে নে।”
নিরাপত্তা ও আইনি সহায়তা চান ভুক্তভোগী
“আমি শুধু বাঁচতে চাই। যদি আমাকে হত্যা করা হয়, তার দায় প্রশাসন এড়াতে পারবে না,”—এভাবেই চিৎকার করে আকুতি জানিয়েছেন আমেনা আখি।
এ বিষয়ে সচেতন নাগরিক সমাজ এবং স্থানীয় বাসিন্দারা দৃষ্টি আকর্ষণ করে বলেন,“এমন একজন অপরাধীর বিরুদ্ধে এতগুলো গুরুতর অভিযোগ সত্ত্বেও যদি প্রশাসন নীরব থাকে, তাহলে সাধারণ মানুষ আর কোথায় যাবে?”
প্রশাসনের প্রতি আহবান:
অবিলম্বে ‘ফেনসিডিল রানী’ লাভলী ও তার সন্ত্রাসী চক্রকে আইনের আওতায় এনে নির্যাতিতদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট প্রশাসন ও গোয়েন্দা সংস্থার প্রতি আহবান—এই ঘটনায় দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com