মোঃ মিজানুর রহমান-কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ পৌরসভার ২৪/২৫ অর্থ বছরের সংশোধিত ও ২৫/২৬ অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার ৩০ জুন দুপুরে পৌর মিলনায়তন কক্ষে এ বাজেট অধিবেশন হয়।বাজেট অধিবেশনে ২৫/২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আয় দেখানো হয়েছে ৬৮ কোটি ৯২ লাখ ১৭ হাজার ৩ শত ৬৭ টাকা।এ বাজেটে ব্যয় দেখানো হয়েছে ৬৫ কোটি ৭০ লাখ ৯৪ হাজার ২ শত ৮৪ টাকা।বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ কোটি ২১ লাখ ২৩ হাজার ৭৮ টাকা।আয়ের খাত সমূহের মধ্যে রাজস্ব, পানি সরবরাহ শাখা,সরকারি অনুদান, রাজস্ব প্রকল্প হিসাব, মূলধন হিসাব স্থান পেয়েছে।
পুরো বাজেট অধিবেশনটি পৌর প্রশাসক ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ পরিচালক মমতাজ বেগম মূখ্য ভূমিকা পালন করেন। তিনি উপস্থিত প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।তিনি আগামী দিনে এই প্রথম শ্রেণীর কিশোরগঞ্জ পৌরসভাকে আরো আধুনিকায়ন, জনমানুষের কল্যাণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেবার মান বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।এ সময় তার পাশে পৌরসভার ৯ টি ওয়ার্ডের দ্বায়িত্ব পালনকারী বিভিন্ন দপ্তরের প্রকৌশলীগণসহ পৌরসভার সচিব সৈয়দ শফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা ও পৌরসভার প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com