1. admin@auchsangbad.com : admin :
রেলওয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ দিনাজপুর রেলওয়ে থানা: যুগের পর যুগ অবহেলায় বন্দী নেই যাতায়াতের সুষ্ঠু ব্যবস্থা - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

রেলওয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ দিনাজপুর রেলওয়ে থানা: যুগের পর যুগ অবহেলায় বন্দী নেই যাতায়াতের সুষ্ঠু ব্যবস্থা

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪১৮ বার পঠিত

মোছাঃ তহমিনা বেগম বিউটি,দিনাজপুর প্রতিনিধি:

ব্রিটিশ আমল থেকে যুগের পর যুগ ধরে অবহেলার শিকার হয়ে দিনাজপুর রেলওয়ে থানা একটি বন্দী অবস্থার মধ্যে রয়েছে। অফিসের অভ্যন্তরে পুলিশ ভ্যান,মোটরসাইকেলসহ কোনও সুষ্ঠু যাতায়াত ও গাড়ি পার্কিং ব্যবস্থা নেই। বাধ্য হয়ে পুলিশ কর্মকর্তাসহ সদস্যদের রেলওয়ে স্টেশনের ওপর দিয়ে অতি কষ্টে দায়িত্ব পালন করতে হচ্ছে।

দিনাজপুর রেলওয়ে থানার সীমানা পার্বতীপুর আউটার থেকে পঞ্চগড়, আবার রাধিকাপুর থেকে দিনাজপুর রেলওয়ে স্টেশন প্রায় ১৫০কিলোমিটার এলাকায় ডিউটি করতে হয় তাদের। দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে নিহত আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার ব্যবস্থা নেয়াতেও করুণ দশায় পড়তে হয় পুলিশ সদস্যদের। রেল যাত্রী সম্পর্কিত বিভিন্ন সমস্যায় মারাত্মক ভোগান্তিতে পড়তে হয় জিআরপি পুলিশ সদস্যদের। দিনাজপুর ষষ্ঠী তলার মোড় থেকে রেললাইনের ধার দিয়ে কাদা পানি পাথরের উপর দিয়েই যাতায়াত করতে হয় জিআরপি পুলিশ সদস্যদের শুধু কি তাই কোন প্রকার রাস্তা না থাকার বিষয়ে জনসাধারণ না জানায় বিভিন্ন সময় বিতর্কের মধ্য পড়তে হয় পুলিশ সদস্যদের।দিনাজপুর রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মান্নান এই বিষয়ে বলেন, আমাদের থানার যে পরিকাঠামো এবং যাতায়াত ব্যবস্থার অভাব, তা দায়িত্ব পালনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করছে। থানার গাড়ি চলাচলের কোনও ব্যবস্থা না থাকায় প্রয়োজনীয় কাজ করতে যথেষ্ট সমস্যা হয়। অফিসার ইনচার্জ আরও জানান, থানায় যাতায়াত ও গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকায় প্রতিদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। প্রয়োজনে তৎক্ষণাৎ অভিযানের ক্ষেত্রেও প্রভাব পড়ে।স্থানীয় প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিষয়টি সমাধানের অনুরোধ জানিয়ে তিনি বলেন, দিনাজপুর রেলওয়ে থানার আধুনিকীকরণ, পার্কিং এবং সুষ্ঠু যাতায়াত ব্যবস্থার ব্যবস্থা করা হলে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে কার্যকারিতা বাড়বে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।উল্লেখ্য, দিনাজপুর রেলওয়ে থানা যুগের পর যুগ ধরে এই সংকটের মধ্যে রয়েছে। তবে এই সমস্যার সমাধানে এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন থানার পুলিশ কর্মকর্তারা। এই সমস্যা দূরীকরণে স্থানীয় জনগণ বাংলাদেশ রেলওয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!