1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদী বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

কটিয়াদী বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২০৯ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১৪ বছর পর কটিয়াদী বাজার বণিক সমিতির নির্বাচন শনিবার(২৮ জুন) অনুষ্ঠিত হয়েছে । অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে কটিয়াদী সরকারি হাই স্কুলে সকাল ৯ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে ১৫টি পদে মোট ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। মোট ভোটার সংখ্যা ১৬১৮ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ১৩৩৯ জন। আপত্তিকৃত ও অবৈধ ভোট বাতিল করা হয় ২৭৯ টি। গত রাত ১০ টার দিকে নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়।
এতে মোঃ ইলিয়াস মিয়া (আনারস ) প্রতীকে ৬৭১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম (তালাচাবি) প্রতীকে পেয়ছেন ৫৩৪ ভোট।সহ-সভাপতি আজিজুল হক শাজাহান (মোমবাতি) ৮৫১ ভোট তার নিকটতম হাবিবুর রহমান (কবুতর) ২৩৪ ভোট।সাধারণ সম্পাদক পদে জিল্লুর রহমান (মোটরসাইকেল) প্রতীকে ৫৮৪ ভোট পেয়েছেন।তার নিকতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান সোহেল (দোয়াত কলম) ৫৩০ ভোট পেয়েছে।সহ -সাধারণ সম্পাদক – জাহাঙ্গীর আলম জনি (মাছ), সাংগঠনিক সম্পাদক- শাহজাহান কবির (মোরগ), দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সবুজ (টেবিল ফ্যান), কোষাধাক্ষ- সুজন সাহা বংশি ( চায়ের কাপ).ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আঃ মান্নান স্বপন (হারমোনিয়াম)।সদস্য পদে আশরাফ উদ্দিন (প্রজাপতি), আলমগীর (চশমা), মোতাহের হোসেন (বালতি), সোহেল খান (ডাব).জোবের আলম শরীফ (ঘোড়া),মনির হোসেন (ডালিম) আফজাল হোসাইন (কলস) নির্বাচিত হয়েছেন।ভোটাররা  জানান, কটিয়াদী বাজার বণিক সমিতির নির্বাচন যেকোন জাতীয় নির্বাচনকে হার মানিয়েছে। কড়া নিরাপত্তায় নিরপেক্ষ সুষ্ঠু ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। তাতে কটিয়াদী বাজারের ব্যবসায়ীরা মহা খুশি। কটিয়াদী উপজেলার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, প্রশাসনের দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সহযোগীতায় উৎসব মুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু ভাবে কটিয়াদী বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম শনিবার দিবাগত  রাত ১০টার সময় এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন প্রিজাইডিং অফিসার ও কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিফুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!