ফরিদ মিয়া (নান্দাইল) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের মাইজহাটি দরবার শরীফের পীর মিল্লাত রাব্বি ছাত্তারীয়ার বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টাল ও ক্রাইম নিউজ দৈনিক গড়ব বাংলাদেশ সহ ফেসবুক আলমগীর হোসেন নামে আইডিতে বিভিন্ন মিথ্যা ও কাল্পনিক মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে মঙ্গল বার(২৪ জুন)দরবার শরীফ প্রাঙ্গণে এক মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এলাকাবাসী ও দরবার শরীফের ভক্তদের আয়োজনে সংবাদ সম্মেলনে অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন এডভোকেট মো,সাখাওয়াত হেসোন,মেরেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃরবিউল ইসলাম রবিন,মুশুল্লী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃরমজান আলী ভূঁইয়া, বিএনপি নেতা তানিম আহম্মেদ, মুশুল্লী ইউনিয়ন বিএনপি, র সাবেক সভাপতি মোঃফোরকান উদ্দীন প্রমুখ। বক্তারা উল্লেখ করেন পীর সাহেব হুজুর গরুর ফার্ম, পোল্ট্রি ফার্ম ইত্যাদি ব্যবসা পরিচালনা করায় এলাকার কোন ক্ষতি হচ্ছে না।তিনি মসজিদ,মাদ্রাসা,এতিমখানা প্রতিষ্ঠা করে এলাকার আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন।
বাৎসরিক মাহফিলে সর্বস্থরের ভক্তবৃন্দ সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক অংশ গ্রহণ করে থাকেন।এখানে ইসলাম বিরোধী, সমাজ বা রাষ্ট্র বিরোধী কোন কার্যকলাপ কোন দিন হয় নাই এবং ভবিষ্যতেও হবে না।সকল বক্তারা প্রকাশিত সাংবাদকে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো বলে উল্লেখ করেন।২/৩জন কুচক্রী মহল এলাকার বদনাম করার জন্য তথাকথিত এই সংবাদ অর্থের বিনিময়ে প্রকাশ করেছেন।বক্তারা অবিলম্বে প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ সহ সংবাদ সমুহ প্রত্যাহার করার দাবীজানান।তা না হলে দরবার শরীফের পক্ষ থেকে ভক্তবৃন্দ বাদী হয়ে আদালতে মানহানিকর মামলা দায়ের করবেন বলে উল্লেখ করেন।সংবাদ সম্মেলনে কয়েকশত ভক্তবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনের পর ভক্তবৃন্দ ও এলাকাবাসী মানববন্ধনে অংশ গ্রহণ করে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com