1. admin@auchsangbad.com : admin :
কেন্দুয়ায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

কেন্দুয়ায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২১৬ বার পঠিত

মোঃ মহিউদ্দিন সরকারঃ প্রতিনিধিঃ কেন্দুয়া (নেত্রকোনা) নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম ভূঁইয়া রোকন (৬০)এর উপর সন্ত্রাসী হামলা চালনো হয়েছে । রবিবার (২২ জুন) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ডাউকি গ্রামের মসজিদের সামনে দুর্বৃত্বরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

জানা গেছে, আহত শফিকুল ইসলাম ভূঁইয়া ওরফে রোকন উদ্দিন সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ডাউকি গ্রামের আলাল উদ্দিনের ছেলে । তিনি সন্ধ্যার দিকে অটোরিকশায় করে হামলাকারীদের বাড়ির সামনে দিয়ে সান্দিকোনা বাজারের দিকে যাচ্ছিলেন। পরে ডাউকি গ্রামের মসজিদের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের আলা বক্সের ছেলে তাইজ্জত আলীর নেতৃত্বে মাসুদ, রাকিবসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। পরে গ্রামবাসী শাফিকুল ইসলাম ভূঁইয়া রোকন উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে সান্দিকোনা বাজারে শফিকুল ইসলাম রোকনের ভাতিজা সজিবের সঙ্গে তাইজ্জত আলীর ছেলে রাকিবের কথা কাটাকাটি ও মারধরের ঘটনা হয়েছিল। এরই জের ধরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়রা জানান।শফিকুল ইসলাম রোকনের উপর হামলার খবরটি ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে রাতেই ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাহিতপুর বাজারে বিক্ষোভ মিছিল করে তীব্র প্রতিবাদ জানায় এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানান।
এব্যাপারে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম বলেন,ইতোমধ্যে এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানানো হয়েছে। তা ছাড়া হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, ছেলে-পেলেদের কথা কাটাকাটি বা মারামারির বিষয়টি রোকন উদ্দিন সাহেব জানতেনই না। বিনা অপরাধে তার উপর এই বর্বর হামলাকরা হয়েছে। বর্তমানে তার অবস্থা খুবই আশঙ্কাজনক। এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন,পূর্ব শত্রুতার জেরে এই হামলা হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে,পরিস্থিতি এখন শান্ত রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!