1. admin@auchsangbad.com : admin :
কেন্দুয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় রাহেলা বেগমের মৃত্যু - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

কেন্দুয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় রাহেলা বেগমের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২১৮ বার পঠিত

মোঃ মহিউদ্দিন সরকারঃ প্রতিনিধিঃ কেন্দুয়া (নেত্রকোনা)

নেত্রকোণা-কেন্দুয়া সড়কে কেন্দুয়ার সিংহেরগাঁও ক্লাবঘর নামক স্থানে সিএনজি ওভারটেক করতে গিয়ে বিপরিতমুখি অপর অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে রাহেলা বেগম (৫৫) নামে এক নারী নিহত ও এক ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে রোববার (২২ জুন) দুপুরে। নিহত রাহেলা বেগম জেলার বারহাট্টা উপজেলার সাহতা গ্রামের মৃত রহিম উদ্দিনের স্ত্রী ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে আরো জানা গেছে, রাহেলা বেগম তার মেয়েকে সঙ্গে নিয়ে নেত্রকোণা থেকে সিএনজি চালিত অটোরিকশায় কেন্দুয়া যাচ্ছিলেন । পথে সিংহেরগাঁও ক্লাব মোড় এলাকায় পৌঁছালে তাদের বহনকারী সিএনজিটি আরেকটি সিএনজিকে ওভারটেক করার সময় সামনের অটোরিক্সার সঙ্গে সংঘর্ষ হয়ে গাড়িটি উল্টে যায় । এতে রাহেলা বেগম ও গাড়িতে থাকা এক ব্যাংক কর্মকর্তাও আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহেলা বেগমকে মৃত ঘোষণা করেন এবং আহত ব্যাংক কর্মকর্তাকে চিকিৎসা দেন।নিহতের পরিবারের সদস্যরা জানান, রাহেলা বেগম তার মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরে ছেলের বাসায় যাচ্ছিলেন। কেন্দুয়া থেকে হিমাচল পরিবহনের একটি বাসে চড়ার উদ্দেশ্যে সিএনজিতে করে কেন্দুয়ার দিকে তারা আসছিলেন।এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!