সুমন ভট্টাচার্য
ময়মনসিংহ নগরীর বলাশপুরে আজ শুক্রবার (২০ জুন ২০২৫) অনুষ্ঠিত হয়েছে "বলাশপুর টিভি ফুটবল কাপ – ২০২৫" এর ফাইনাল খেলা। বলাশপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল উপচে পড়া দর্শকে জমজমাট ও প্রাণবন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – আবু ওয়াহাব আকন্দ,প্রার্থী (জাতীয় সংসদ নির্বাচন - ২০১৮, সদর-০৪ আসন) ওজ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক, বিএনপি মহানগর ময়মনসিংহ।
ফাইনাল খেলাটি উদ্বোধন করেন –
এনামুল হক আকন্দ (লিটন),আহবায়ক,দক্ষিণ জেলা কৃষকদল, ময়মনসিংহ।উপস্থিত ছিলেন আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী জনতা। খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং দর্শকদের উপস্থিতি ফুটবলের প্রতি স্থানীয় যুবসমাজের ভালোবাসার প্রতিফলন ঘটায়।বলাশপুর যুব সমাজ জানায়, তারা ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখতে অঙ্গীকারবদ্ধ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com