সুমন ভট্টাচার্য
ত্রিশাল থানা পুলিশ বিশেষ অভিযানে কুখ্যাত মাদক সম্রাট মিনাকে গ্রেফতার করেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, মিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ময়মনসিংহের ত্রিশাল এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানান, মিনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।এ নিয়ে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয় জনগণ পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com