মোঃ ছাবির উদ্দিন রাজু ,ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
ভৈরবে কালিপুরে মিলন মিয়ার বিরুদ্ধে আক্তার হোসেনের জমি জোর পূর্বক দখল ও তার বিরুদ্ধে একাধিক হয়রানী ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার সকালে ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা এর অফিসে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আক্তার হোসেন ও তার পরিবারের সদস্যরা জানান, তার ৪৯৪ দাগের জমি মিলন মিয়া ভূয়া কাগজ পত্র তৈরী করে জোর পূর্বক দখলের চেষ্টা করে । পরে এ ঘটনায় গত ৯ জুন ২০২২ ইং তারিখে স্থানীয় ৪ জন কাউন্সিলর ও কয়েকজন আইনজীবীদের উপস্থিতিতে কাগজপত্র পর্যালোচনা করে রায় আসে আক্তার হোসেনর পক্ষে। কিন্তু রায় অমান্য করে মিলন মিয়া বাজিতপুর চৌকিতে মিথ্যা মামলা করে। সে মামলায় ও আক্তার হোসেনের পক্ষে আসে। পরে কিশোরগঞ্জ আদালতে পুনরায় মিথ্যা মামলা করলে আদালত মামলাটির তদন্তভার দেয় পিভিআইকে। পিভিআই তদন্ত শেষে মামলাটি মিথ্যা বলে আদালতে তদন্ত প্রতিবেদন দেয়। সর্বশেষ মামলায় পরাজিত হয়ে মিলন মিয়া তার লোকজন কে নিয়ে জোর পূর্বক আমার জমি দখল করে আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। আমরা বর্তমান সরকার ও প্রশাসনের কাছে সু- বিচার চাই
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com