শেখ মামুনুর রশীদ মামুনঃ
জনসাধারণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আজ শুক্রবার ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সৌখিন পরিবহনকে একটি মামলায় ২,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল মোবাইল কোর্টকে সক্রিয় সহায়তা প্রদান করে, যা সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দেয়। একইসঙ্গে অন্যান্য পরিবহন মালিক ও চালকদের সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে কেউ অতিরিক্ত ভাড়া আদায়ের অপচেষ্টায় না জড়ায়। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, "জনগণের স্বার্থে আমরা প্রতিনিয়ত সড়কে নজরদারি চালাচ্ছি। কেউই আইনের ঊর্ধ্বে নয়। অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে সাধারণ যাত্রীরাও সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, "এই ধরনের অভিযান আরও বাড়ানো দরকার। আমরা সচেতন থাকলে ও প্রতিরোধ গড়ে তুললে পরিবহন সেবায় শৃঙ্খলা ফিরে আসবে। সচেতনতার আহ্বান: সাধারণ যাত্রীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে—যদি কোথাও অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানির ঘটনা ঘটে, তাহলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন বা পরিবহন নিয়ন্ত্রণ সংস্থাকে অবহিত করুন। সবাই সচেতন হলেই অপব্যবহার ও দুর্নীতি রোধ করা সম্ভব।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com