নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর শাহবাগে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল ‘স্বাধীন বাংলা পার্টি’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন ২০২৫, বুধবার সন্ধ্যায় সংস্কৃতি বিকাশ কেন্দ্র-এ দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
দলের প্রধান স্লোগান—
"জনগণের শক্তি, স্বাধীন বাংলার ভিত্তি"।
নতুন স্বপ্ন, নতুন অঙ্গীকার
আত্মপ্রকাশ অনুষ্ঠানে বলা হয়, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে গড়ে তোলা এই দলটি একটি আধুনিক, শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের প্রত্যয়ে যাত্রা শুরু করছে। দলটির চেয়ারম্যান হিসেবে শাহ মোঃ শাহরিয়ার শান্ত-কে ঘোষণা করা হয়। জানানো হয়, ১০ এপ্রিল ২০২৫ (২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ) তারিখে দল গঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়। ৭ দফা প্রতিশ্রুতি: জনগণের মৌলিক অধিকারে অঙ্গীকার স্বাধীন বাংলা পার্টির ঘোষণাপত্রে উঠে আসে ৭টি মূল অঙ্গীকার:-
১. সবার জন্য বিনামূল্যে আবাসন
২. সর্বস্তরে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য
৩. কার্যকর ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা
৪. রাষ্ট্রীয় সম্পদের সুষম বণ্টন
৫. দক্ষতা ও গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থা
৬. আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্য আইন
৭. মৌলিক অধিকারকে রাষ্ট্রীয় দায়িত্বে রূপান্তর
দলটি ঘোষণা করে— দুর্নীতি ও অপরাধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই তাদের লক্ষ্য।
কমিটি ও নেতৃত্বঃ
৭১ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন:
প্রধান উপদেষ্টা: মোঃ কামরুজ্জামান
উপদেষ্টা সদস্য: মোঃ বশির মাহমুদ মিয়াজি
সভাপতি: শাহ মোঃ শাহরিয়ার শান্ত
সাধারণ সম্পাদক: মোঃ মুস্তাফিজুর রহমান
যুগ্ম সম্পাদক: মেহেদী হাসান লিমন ও মোঃ শিহাব উদ্দিন রাজ,সাংগঠনিক সম্পাদক: মোঃ হোসাইন আহমদ,দপ্তর সম্পাদক: মোঃ নূরনবী সোহেল। রাজনীতিতে নতুন হাওয়া?
দলের নেতারা জানান, তারা ব্যক্তি-ভিত্তিক রাজনীতি নয়, নীতিনির্ভর ও জনগণের অধিকারভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চান। দলের ঘোষণাপত্রে বলা হয়, "এই দেশ ও রাষ্ট্র কারও করুণা নয়—এটি জনগণের। সেই জনগণের শক্তিই হবে স্বাধীন বাংলার ভিত্তি।"
পর্যবেক্ষণে রাজনৈতিক বিশ্লেষকরাঃ
বিশ্লেষকরা বলছেন, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘোষণা সবসময়ই রাজনৈতিক চর্চায় নতুন আগ্রহ সৃষ্টি করে। তবে আদর্শ, অঙ্গীকার ও বাস্তব কর্মসূচির বাস্তবায়নই ঠিক করে দেবে—এই দল কতটা প্রভাব ফেলতে পারবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com