1. admin@auchsangbad.com : admin :
জুয়া খেলা ও মাদক বিক্রির অভিযোগ উঠেছে মফিদুলের বিরুদ্ধে - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

জুয়া খেলা ও মাদক বিক্রির অভিযোগ উঠেছে মফিদুলের বিরুদ্ধে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২১৯ বার পঠিত

সংবাদ প্রতিবেদন:

ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালি ইউনিয়নের বিএনপি নেতার বিরুদ্ধে জুয়া খেলা ও মাদক বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। মফিদুল ময়মনসিংহ অঞ্চলে ওয়ান টেন জুয়ার সম্রাট। স্থানীয় জনগণের একাংশ অভিযোগ করেছেন, ওই মফিদুল,শামীম এর নেতৃত্বে আলম বডু দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অবৈধ কার্যক্রমে লিপ্ত রয়েছেন, যার মধ্যে রয়েছে প্রকাশ্য জুয়ার আসর ও গোপনে মাদক ব্যবসা।

জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন চায়ের দোকান ও পরিত্যক্ত স্থানে রাতের আঁধারে জুয়ার আসর বসে, আর এসবের পেছনে রয়েছেন মফিদুল।এছাড়া, স্থানীয় কিছু যুবককে ব্যবহার করে মাদকদ্রব্য সরবরাহ ও বিক্রির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এতে করে এলাকার যুবসমাজ বিপথগামী হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ ব্যক্তি বলেন, যুব সমাজ ধংশ হয়ে পরবে”তিনি নেতা পরিচয়ে এসব করছে, কেউ কিছু বলতে পারছে না। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।”এ বিষয়ে অভিযুক্ত মফিদুল এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।আলম (বডু) বলেন, এ জুয়া মফিদুল চালায়। আমি তার সাথে আছি কাজ করি । তবে মফিদুল নাকি প্রশাসনকে ম্যানেজ করে চালায়।মওলা জানান, জুয়ার বিষয়টি সত্য প্রতিদিনই হয়।

আবুবকর সিদ্দিক বলেন,এই জুয়া খেলা দুই থানা এলাকায় হয় বলে চালিয়ে যাচ্ছে।কোতোয়ালী মডেল থানা এবং গৌরিপুর থানা এলাকায় তবে ভাবখালিতে চালাচ্ছে। আমরা এলাকাবাসী কিছু বললেই বিভিন্ন হুমকি দেয় স্থানীয় মফিদুল।বহিরাগত লোকজন এনে জুয়া খেলা মাদক দিয়ে এলাকা নষ্ট করছে। তবে কিছুদিন আগে পুলিশের যৌথ অভিযানে বন্ধ হলেও পুনরায় জুয়া ও মাদক চালিয়ে যাচ্ছে। পাশাপাশি এলাকায় চুরির উপদ্রব বেড়েছে।

স্থানীয় সচেতন মহল অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন,আমি নতুন যোগদান করেছি বিষয়টি আমি জানিনা তবে আমার থানা এলাকায় কোন জুয়া মাদক চলবে না। আমরা জড়িতদের বিরুদ্ধে দূত আইননুসারে ব্যবস্থা নিব।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!