মোঃ মহিউদ্দিন সরকার, প্রতিনিধিঃ কেন্দুয়া,(নেত্রকোনা)
ঈদুল আজহার দিনে নেত্রকোনার কেন্দুয়ায় দুটি পৃথক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। একইদিনে বিষ প্রয়োগে ২৫০টি হাঁস নিধনের অভিযোগও পাওয়া গেছে।
শনিবার বিকেলে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে খেলার মাঠ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং অন্তত ১৫ জন কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।অপরদিকে,তেতুলিয়া গ্রামের খামারি মোঃ সিরাজ অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে তার হাঁস খামারে ধানের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে ২৫০টি হাঁস মেরে ফেলা হয়। এতে প্রায় সোয়া লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি করেন তিনি।
কেন্দুয়া থানা পুলিশ একটি ঘটনাতে অভিযোগ পেয়েছে এবং অপরটিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com