
তানভীর আহমেদ :-
নরসিংদীর মনোহরদীতে পুকুরের বিষ ঢেলে দুই লক্ষাধিক লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।ক্ষতিগ্রস্ত নাসির উদ্দিন বাইতুল্লাহ বড়চাপা ইউনিয়নের আলোয়াকান্দি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় বুধবার বিকেলে মনোহরদী থানায় তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। গত ৩ জুন রাতে তার পুকুরে বিষ ঢেলে কয়েক লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
অভিযোগ সূত্রে জানা যায় একই গ্রামের শফিকুল ইসলাম সবুজ,শাহিদ মিয়া,সবুজ মিয়া ও প্রঞ্জিত চন্দ্র সাহার সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এর জেরে ১০৫ শতাংশ জমির পুকুরে বিষ ঢালে তারা।এলাকাবাসী বলেন পরদিন সকালে মরা মাছ ভেসে থাকতে দেখতে পান তিনি। এঘটনা শুনতে পেয়ে আমরা দেখতে আসি।
অভিযুক্ত শফিকুল ইসলাম সবুজ ও প্রঞ্জিত চন্দ্র সাহা বলেন আমরা কিছুই জানি না এটা অপবাদ। তাদের পুকুরে তারাই বিষ ঢেলেছে আমাদেরকে ফাঁসানোর জন্য,আমরাও যারা মাছ মেরেছে তদন্ত সাপেক্ষে তাদের বিচার চাই।এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।