মোঃ মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের জালিয়ার হাওর থেকে নিখোঁজ এনামুল হোসেন (২০) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন।গতকাল সোমবার (২ জুন) সকালে মোজাফরপুর গ্রামের কৃষক মো. বিল্লাল মিয়ার ছেলে এনামুল গরু চরাতে হাওরে যায়। তবে বিকেলে বাড়ি ফেরার সময় পানির প্রবল স্রোতে সে হাওরে নিখোঁজ হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দিলে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালায়, তবে সফলতা মেলেনি।
মঙ্গলবার (৩ জুন) ভোর থেকে পুনরায় অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা। অবশেষে দুপুরের দিকে এনামুলের মরদেহ উদ্ধার করা হয়।এনামুল ছিল তিন ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয়। কৃষক পরিবারের এই তরুণের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের মানুষজনসহ স্বজনরা সবাই গভীর শোক ও বিষাদের মধ্যে দিন পার করছেন।স্থানীয় ইউপি সদস্য জানান, আছরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে এনামুলের দাফন সম্পন্ন করা হয়েছে।এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com