ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ কর্মসূচির আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ জুন) সকাল ১১ টায় কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।উপসহকারী কৃষি অফিসার মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ,কটিয়াদি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, মসুয়া ইউপি চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক,ও জালালপুর ইউপি চেয়ারম্যান রফিকুল আলম প্রমোখ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাজন, কটিয়াদী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জজ মিয়া,সাংবাদিক মোজাম্মেল হক বর্ণালীসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা।অনুষ্ঠানে বক্তারা কৃষির টেকসই উন্নয়ন,পুষ্টি সচেতনতা এবং উদ্যোক্তা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com