মোঃ মহিউদ্দিন সরকার- প্রতিনিধিঃকেন্দুয়া
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর গ্রামে হাওড় থেকে গরু আনতে গিয়ে এনামুল মিয়া (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ এনামুল মিয়া মোজাফরপুর গ্রামের মুহাম্মদ বিল্লাল মিয়ার পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবারও সে গ্রামের পাশের জালিয়ার হাওড়ের চর এলাকায় গরু চড়াতে যায়। বিকালে গরু নিয়ে ফিরে আসার সময় তার সঙ্গীরা নৌকায় করে হাওড় পার হয়ে গ্রামে ফিরে এলেও এনামুল ও তার সঙ্গে থাকা আরেক যুবক সাঁতরে পার হওয়ার চেষ্টা করে।এ সময় অন্য যুবক তীরে পৌঁছালেও এনামুল নদী পার হওয়ার মাঝপথে নিখোঁজ হয়ে যায়। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।সংবাদ পেয়ে এনামুলের পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ০২/০৬/২০২৫ ইং রাত ৯ টা তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের ঘটনায় এলাকাজুড়ে শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। রাত নেমে আসায় ডুবুরি দল আজকের মতো উদ্দ্বার অভিযান স্থগিত করেছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com