মোঃমহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পর্শে এক গৃহবধূ ও বজ্রপাতে এক মাদ্রাসা ছাত্রীসহ দুই জন মারা গেছে।জানা গেছে শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৬ টায় উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামের সোহেল মিয়ার স্ত্রী মারুফা আক্তার (৩০) বাথরুমে যেতে চাইলে গতরাতের ঝড় বৃষ্টিতে বাথরুমের টিনের বেড়ায় ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
অপর দিকে শনিবার (৩১মে) বেলা আড়াই টার দিকে হাওড় থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মীম আক্তার (১০) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। মীম আক্তার উপজেলার গড়াডোবা ইউনিয়নের ডুমদী গ্রামের আলী উসমান ও রীনা আক্তার দম্পতির সন্তান এবং ওয়াই মাদ্রাসার ছাত্রী। জানা গেছে,শনিবার (৩১মে) সকাল থেকেই হালকা ও ভারি বৃষ্টিপাত হচ্ছিল। বেলা আড়াইটার দিকে বাড়ির সামনের হাওড় থেকে বৃষ্টির মাঝেই মিম আক্তার গরু আনতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে কর্তব্যরত চিকিৎসক ডা: মাহফুজ জয় জানান,এধরনের কোন রোগীকে হাসপাতালে আনা হয়নি
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com