1. admin@auchsangbad.com : admin :
শাহ্ আবদুল হান্নানের চতুর্থ মৃত্যুবার্ষিকী - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

শাহ্ আবদুল হান্নানের চতুর্থ মৃত্যুবার্ষিকী

  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২০২ বার পঠিত

শাহ্ আবদুল হান্নান

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কৃতি সন্তান,সাবেক সচিব, বাংলাদেশে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার অন্যতম রূপকার,দিগন্ত মিডিয়া করপোরেশন লিমিটেডের সাবেক চেয়ারম্যান শাহ্ আবদুল হান্নানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র ও জ্ঞানভিত্তিক সমাজে বিনির্মাণের লক্ষ্যে বর্তমান এবং আগামী প্রজন্মের রোল মডেল মনীষী শাহ্ আবদুল হান্নান (১৯৩৯-২০২১) যে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন তা বাংলাদেশ ও মুসলিম উম্মাহর প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।তিনি ছিলেন একজন বাংলাদেশী ইসলামী দার্শনিক,শিক্ষাবিদ,লেখক,অর্থনীতিবিদ ও সমাজ সেবক। তিনি বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ সম্পদ ও ব্যাংকিং বিভাগের সচিব,দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক,জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশের ইসলামী ব্যাংকিং ধারার পথিকৃৎ ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি  এর চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রথম সারির ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড এর চেয়ারম্যানও ছিলেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকালীন সদস্যও ছিলেন।বাংলাদেশে ইসলামী চিন্তা ও দর্শনচর্চা আন্দোলন এবং এর প্রাতিষ্ঠানিক কাঠামোকে আন্তর্জাতিক জ্ঞান কাঠামোর সাথে সংযুক্তীকরণের এক পথিকৃৎ ছিলেন তিনি। তিনি বাংলাদেশের একজন প্রভাব বিস্তারকারী চিন্তাবিদ,বুদ্ধিজীবী,শিক্ষাবিদ,লেখক,সংগঠক ও দাঈ ছিলেন। তিনি ছিলেন নারীর মুক্তি ও স্বাধীনতা এবং মানবাধিকারের একজন প্রবক্তা। চিন্তাগতভাবে তিনি ছিলেন মধ্যপন্থী। তার রচিত গ্রন্থের সংখ্যা ২৫টি। উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে ইসলামী অর্থনীতিতে সরকারের ভূমিকা, ইসলামী অর্থনীতিঃ দর্শন ও কর্মকৌশল,নারী সমস্যা ও ইসলাম,নারী ও বাস্তবতা,সোস্যাল ল অব ইসলাম,দেশ সমাজ ও রাজনীতি,বিশ্ব চিন্তা,সোভিয়েত ইউনিয়নে ইসলাম,উসুল আল ফিকহ,ল ইকনোমিক অ্যান্ড হিস্টোরি প্রভৃতি।তার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাইওনিয়ার,শাহ্ আবদুল হান্নান জ্ঞানচর্চা কেন্দ্র, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট(বিআইআইটি)সহ বিভিন্ন বুদ্ধিবৃত্তিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে মরহুমের শাহজাহানপুর কবরস্থানে দোয়ার আয়োজন করা হয়েছে। বিভিন্ন সংগঠন তার জীবন ও কর্মের ওপর ওয়েবিনারের আয়োজন করেছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!