আবুল হাশেম-রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা উপজেলায় বাল্যবিবাহের চেষ্টা চলাকালে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।শুক্রবার (৩০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশসহ অভিযানে গিয়ে কেশবপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী মৃত ইরাদ আলীর ছেলে রেজাউল করিম (৫৮) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও জানান, 'বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কাজে জড়িত কেউই ছাড় পাবে না। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com