ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
আগামী ৩১ মে, শনিবার কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে প্রথমবারের মতো ব্যাপক পরিসরে জামায়েত ইসলামীর কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।গত ২৮ই মে বুধবার কটিয়াদী উপজেলা জামায়েত ইসলামীর উদ্যোগে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি উপজেলার কলা মহল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে জামাতের অফিস অফিস চতরে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক।ইতিমধ্যে ১৩ টি উপজেলায় নেতাকর্মীরা ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। কিশোরগঞ্জ জেলা সদরসহ প্রতিটি উপজেলার নেতা কর্মীরা কর্মী সম্মেলনকে ঘিরে চালিয়ে যাচ্ছে সম্মেলন সফলের সর্বাত্মক প্রস্তুতি। সম্মেলনকে ঘিরে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সংগঠনের প্রাক্তন ও বর্তমান নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দাওয়াত কার্ড বিতরণ, পোস্টারিং,রেলি, পদযাত্রা, দেয়াল রাইটিং ও জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণসহ প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ,কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক, ড. মাওলানা মো: ছামিউল হক ফারুকী,ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি ও সাবেক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি, ড. শফিকুল ইসলাম মাসুদ। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করিবেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মো: রমজান আলী। আরও বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ
কিশোরগঞ্জ জেলার পাঁচটি আসনের জামায়েত ইসলামীর সম্ভাব্য প্রার্থীগণ। কর্মী সম্মেলন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জামাযেত ইসলামীর প্রতিটি ইউনিট দিনরাত অবিরাম কাজ করে যাচ্ছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com