মােঃ জাহিদ হোসেন-দিনাজপুর প্রতিনিধি :
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মব ভায়োলেন্স, চাঁদাবাজি ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সেনাবাহিনীর কঠোর ও দৃঢ় ভূমিকা পালন করছে।
সারা দেশের ন্যায় দিনাজপুরেও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসাধারণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে দিনাজপুরে মোতায়েনরত সেনাসদস্যগন মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করছে।অবৈধ কর্মকাণ্ড ও সহিংসতার বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা হবে বলে সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন।
যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও সবাইকে অনুরোধ করা হয়েছে।সোমবার (২৬ মে ২০২৫) রাত ৯টায় দিনাজপুর সেনাবাহিনীর ক্যাম্প থেকে সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com