
ওয়া কি অইলে চিটাগাঙের
পোর্টখানও দেছো দিয়া?
এ ব্যাডা হোন চ্যাতাইসনা আর
মারমু কোলম ঠুয়া!
করিডোর দেছো না জিগাইয়া
মানবিক নাম কইয়া!
দ্যাশের মানু বলদ দেইক্কা
হেইডাও গেছে সইয়া!
পুঁজি বাজার কবর দেছো
বাদাইছো ব্যাংকেও ঋণ!
কোন রোমার কামডা হইরা
কাডাইতাছো দিন?
আরাকানের জঙ্গি গুলান
আনছো ঘরে বোলাইয়া!
তিন ডা জেলায় হ্যাগো ঠ্যালায়
বাঙালি যাইবো পলাইয়া!
দ্যাশের মানু কই তোমাগো
আক্কেল কি অইবে না?
দ্যাশ বেইচ্চা খাইয়া যাইবে
তাও কিচ্ছু কইবা না?
উন্নয়নের রোম্বা হরছে
ওডাও এট্টা বাহানা!
এক্কেলে দি চ্যাগায় পরছো
হেডাও তোমরা বোজবা না!
চোহে কি এহন ঠাডা পরছে
দ্যাহো না কি কিছু?
জৈষ্ঠ্যমাইশ্যা কাডলরে কইছো
কত্ত বড় লেচু!?
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com