1. admin@auchsangbad.com : admin :
শিমুলতলীতে ট্রাকের ধাক্কায় দম্পতির মৃত্যু আর কত প্রাণ ঝরলে থামবে সড়কের-নরক-নৃত্য?-রাষ্ট্রীয় ব্যর্থতা, না নিঃশব্দ গণহত্যা? - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

শিমুলতলীতে ট্রাকের ধাক্কায় দম্পতির মৃত্যু আর কত প্রাণ ঝরলে থামবে সড়কের-নরক-নৃত্য?-রাষ্ট্রীয় ব্যর্থতা, না নিঃশব্দ গণহত্যা?

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১২৬ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ-২৪ মে,শনিবার সন্ধ্যায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার শিমুলতলী এলাকায় এক বেপরোয়া ট্রাকের ধাক্কায় মর্মান্তিক ভাবে প্রাণ হারান সূচাউরা গ্রামের বাসিন্দা নিজামউদ্দিন (৫০) ও তার সহধর্মিণী (৪৩)। ঘটনা-স্থলেই তাদের মৃত্যু হয়। তারা সমাজের অত্যন্ত পরিচিত, শ্রদ্ধাভাজন ও সহানুভূতিশীল এক দম্পতি হিসেবে স্থানীয়দের কাছে পরিচিত ছিলেন। তাদের রয়েছে একাধিক সন্তান, যাদের সামনে এখন নেমে এসেছে অনিশ্চয়তা ও শোকের ঘোর অন্ধকার।-একটি দুর্ঘটনা, নাকি কাঠামোগত অবহেলার নির্মম-ফলাফল?-দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণহীন গতিতে ছুটে আসা একটি ট্রাক হঠাৎ করেই তাদের ইজিবাইক-(অটোবাইক ) কে ধাক্কা দেয়। কোনো প্রকার সতর্কতা বা নিয়ন্ত্রণের চিহ্ন ছিল না চালকের মধ্যে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করলেও, হাসপাতালে নেওয়ার আগেই তারা প্রাণ হারান। প্রশ্ন উঠেছে—এই চালকের বৈধ লাইসেন্স ছিল কি না? ট্রাকটির ফিটনেস ও রেজিস্ট্রেশন আপডেট ছিল কিনা? কোথায় ছিল স্থানীয় ট্রাফিক বিভাগ? ব্যক্তিগত শোক নয়, রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রশ্নঃ-নিহতের খালাতো ভাই, সাংবাদিক শেখ মামুনুর রশীদ মামুন এক আবেগাপ্লুত কিন্তু দৃঢ় বার্তায় বলেন,-“আমার ভাই ও ভাবির মৃত্যু কোনো সাধারণ দুর্ঘটনা নয়। এটি রাষ্ট্রীয় দায়িত্বহীনতার, তদারকির অভাবের এবং সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নে দুর্বলতার নির্মম উদাহরণ। আমরা বিচার চাই, আমরা নিরাপদ সড়কের বাস্তবায়ন চাই। আর নয় প্রাণহানি। আর নয় দায় এড়ানো।”তিনি আরও বলেন,-এই দম্পতির একাধিক সন্তান রয়েছে। এখন কে নেবে তাদের দায়িত্ব? কে দেবে এই প্রাণের ক্ষতিপূরণ?”

আইন আছে, কিন্তু প্রয়োগ কোথায়?
বাংলাদেশে সড়ক পরিবহন আইন ২০১৮ বিদ্যমান থাকলেও তার বাস্তব প্রয়োগ আজও বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে।বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, পথচারী নিরাপত্তার অনুপস্থিতি, এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা মিলিয়ে সড়ক এখন এক ভয়াবহ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।জাতীয় দায়িত্ব ও নৈতিক জবাবদিহি প্রয়োজন
রাষ্ট্রীয়ভাবে ঘোষিত- ‘নিরাপদ সড়ক চাই’- কর্মসূচি যদি বাস্তবে কার্যকর না হয়, তাহলে তা শুধু লোক দেখানো স্লোগানই থেকে যাবে। এই মৃত্যু একটি পরিবারকে নিঃশেষ করলো, কিন্তু এটি গোটা রাষ্ট্রের জন্যও এক লজ্জাজনক ব্যর্থতা। আইনগতভাবে প্রয়োজন দ্রুত বিচার, ক্ষতিপূরণ, এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন।-শেষ শ্রদ্ধা ও দায়বদ্ধতার প্রশ্নঃ-নিজামউদ্দিন ও তার স্ত্রীর অকাল-মৃত্যুতে-এলাকায়-শোকের,ছায়া!-আত্মীয়স্বজন, প্রতিবেশী ও বন্ধুরা বলছেন,-“তারা ছিলেন খুবই ভদ্র, শান্তিপ্রিয় মানুষ। এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।”-সবার একটাই প্রার্থনা—মহান আল্লাহ যেন তাদের জান্নাত-বাসী করেন, এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।-কিন্তু শুধু দোয়া নয়, চাই জবাবদিহি, চাই দায়িত্বশীল রাষ্ট্র।-আর একটিও প্রাণ যেন এমন ভাবে না ঝরে পড়ে—এই চেতনাতেই জেগে উঠুক জাতি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!