1. admin@auchsangbad.com : admin :
ভৈরবে রাতের বেলা পাদুকা মার্কেটে ভয়াবহ আগুন - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

ভৈরবে রাতের বেলা পাদুকা মার্কেটে ভয়াবহ আগুন

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২৬৬ বার পঠিত

মোঃ ছাবির উদ্দিন রাজু  ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে গভীর রাতে লালু কালু পাদোকা মার্কেটে ভয়াবহ আগুনে প্রায়৪০টি দোকান পুড়ে গেছে।এতে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানা যায়। গতকাল শুক্রবার (২৩ মে) দিবাগত রাত আনুমানিক  ১২ ঘটিকার দিকে উপজেলা সরকারী হাজী আসমত কলেজের সামনে সামনে বশির মার্কেটের সামনে থেকে পৌর শহরের জগনাথপুর রোড়ে হাজী লালুকালু মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও নদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব ফায়ার সার্ভিস ওয়ারহাউজ ইন্সপেক্টর রাজন আহমেদ।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,রাত আনুমানিক ১২ টার দিকে পাশের একটি ইলেকট্রিক দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে। আগুনের লেলিহান শিখা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মার্কেটের প্রায় ৪০টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানগুলোতে পাদুকা তৈরির বিভিন্ন কাঁচামাল সামগ্রী ছিল। মার্কেটের বেশিরভাগই জুতা তৈরির মেটিয়েলসের দোকান ছিল। দোকানগুলোতে জুতার তৈরির কেমিক্যাল থাকায় আগুন দ্রুত বেড়ে গিয়ে ছড়িয়ে পড়ে। প্রতিটি দোকানেই আঠা,রাবার,পেস্টিং,সলিউশন জাতীয় পণ্য ছিল।

পার্শ্ববর্তী মার্কেট মালিক হানিফ মিয়া বলেন,আমরা মার্কেটের কয়েকজন ব্যবসায়ী বসে মার্কেটের উন্নয়নের বিষয়ে আলোচনা করছিলাম। হঠাৎ আগুন দেখে ফায়ার সার্ভিস খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ আনে। তিনি আরো বলেন, ভৈরবের ১ লক্ষ মানুষের কর্মসংস্থানের জায়গা উপজেলা সংলগ্ন পাদুকা মার্কেট এলাকা। এটি দেশের একটি বৃহত্তর পাদুকা শিল্প এলাকা। মার্কেটের পাশে দুটি পুকুর রয়েছে। তবে এগুলো মধ্যে ময়লার স্তূপ ফেলে ভরাট করে রাখা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি পুকুরটি সংস্কার করা হতো তাহলে কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা যেত। পানির অভাবে ১ ঘণ্টা লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে।

কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস ইউ রাজু বলেন পাদুকা সেক্টরে স্বাস্থ্য ও মালামালের নিরাপত্তার অনেক কমতি রয়েছে, আরো বেশী সতর্কতা অবলম্বন করা উচিত,পাশাপাশি সরকারের এ বিষয়ে খেয়াল রাখা দরকার। মার্কেট মালিক পক্ষের কাজী মাসুদ বলেন,যতটুকু জেনেছি বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের মার্কেটে সামনের সারির প্রায় সব কয়টি দোকান পুড়ে গেছে। আনুমানিক ২ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!