নিজস্ব সংবাদদাতা :
জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) এর উদ্যােগে আজ ২৪ মে ২০২৫, রোজ শনিবার বিকেল ৫ টায় ঢাকার তোপখানা বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের সেমিনার হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির উদ্যোগে নজরুলের সৈনিক জীবন : বিদ্রোহী কবিতার প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভা ও কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদ।সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি সাংবাদিক প্রাবন্ধিক গবেষক আতিক আজিজ এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক আসলাম সানী।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক, কবি আরিফ মঈনুদ্দীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার এম আর মনজু, অধ্যাপক মানিক চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক হালিমা বেগম, বিশিষ্ট আইনজীবী মো: ইয়ারুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলা পাইক লক্ষীয়া গ্রামের ৫ নং ওয়ার্ডের কৃতি সন্তান কবি ও মানবাধিকার কর্মী আফসার আশরাফী'র হাতে তুলে দেন মানবাধিকার এ্যাওয়ার্ড - ২০২৫। এছাড়াও দেশের কজনকে কাজের স্বীকৃতি স্বরূপ মানবাধিকার সম্মাননা ও মানবাধিকার এ্যাওয়ার্ড ২০২৫ তুলে দেন বেশ কজন গুণী ব্যক্তিদের হাতে।
ছড়াকার টিমুনী খান রীনোর সঞ্চালনায় আলোচনা ও কবিতা পাঠ করেন জাপমাস এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এমএম কামাল,ছড়াকার ফুটবল কোচ চান মিয়া চান্দু,কবি সাংবাদিক পরিবেশবিদ ইয়াকুব কামাল,মানবাধিকার কর্মী ডা: রফিকুল ইসলাম,মানবাধিকারকর্মী মো: নজরুল ইসলাম, মানবাধিকার কর্মী ও বিশিষ্ট সমাজসেবক শ্রী নারায়ণ রায় বাবু, মানবাধিকার কর্মী ও সাংবাদিক মামুন মিয়া,সাংবাদিক মোফাজ্জল হোসেন, মানবাধিকার কর্মী বাবুল মিয়া,সাংবাদিক মানবাধিকার কর্মী হাসিবুর রহমান হীরা,জাপমাস এর সহকারী পরিচালক চঞ্চল,মানবাধিকার কর্মী ও সাংবাদিক পপি,কবি নিঝুম, সাংবাদিক মানবাধিকার কর্মী রায়হান জমাদ্দার, সাংবাদিক মানবাধিকার কর্মী গোলাম সাকলাইন প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সুশীল সমাজের মানুষ ও সাংবাদিক বৃন্দ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com