1. admin@auchsangbad.com : admin :
তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প ও বাংলাদেশ বেতারের পরিদর্শনে তথ্য সচিব - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা

তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প ও বাংলাদেশ বেতারের পরিদর্শনে তথ্য সচিব

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৭৬ বার পঠিত

সুমন ভট্টাচার্য

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প ও বাংলাদেশ বেতারের পরিদর্শনে ময়মনসিংহে আসেন তথ্য সচিব।

আজ (২৫ মে রবিবার) দুপুরে ময়মনসিংহে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ শীর্ষক প্রকল্প ও বাংলাদেশ বেতারের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয় সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনে সচিব কমপ্লেক্স ভবনের জায়গা ঘুরে দেখেন। এরপূর্বে বেতার আঞ্চলিক অফিস পরিদর্শনের মাধ্যমে দপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে সরেজমিন অবগত হন তিনি।

বাংলাদেশ বেতার, ময়মনসিংহ পরিদর্শনকালে সচিব অফিসের বার্তা, প্রকৌশল, অনুষ্ঠান-সহ বিভিন্ন শাখার খোঁজখবর নেন। তিনি বেতারে অনুষ্ঠিত ‘শ্রোতা আনন্দমেলা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। বক্তৃতায় দেশ গড়ার ক্ষেত্রে বেতারকে কাজ করার আহ্বান জানান। বেতার কেন্দ্র পরিদর্শনকালে ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ মনিরুজ্জামান,জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ,বাংলাদেশ বেতার ময়মনসিংহ এর আঞ্চলিক পরিচালক মোঃ আল আমিন খানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সচিব জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের জায়গা পরিদর্শন করেন। প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে অবগত হয়ে দ্রুত কাজ করার নির্দেশনা দেন তিনি। জায়গা নির্বাচনের পরবর্তী প্রক্রিয়াগুলো যেন দ্রুততার সহিত সম্পন্ন হয় সে ব্যাপারে তাগিদ দেন। পরিদর্শনে উপস্থিত তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার,পরিচালক,সিনিয়র তথ্য অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে সংশ্লিষ্ট দপ্তরের সাথে দ্রুত যোগাযোগের নির্দেশনা দেন সচিব।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!